সম্পাদক
দীপায়ন প্রামাণিক, প্রায় কুড়ি বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত। গোবরডাঙা খাঁটুরা হাইস্কুলের গন্ডি পেরিয়ে গোবরডাঙা হিন্দু কলেজ থেকে স্নাতক।কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে স্নাতকোত্তর এবং পিএইচ.ডি উপাধি লাভ। রেডিওর প্রাত্যহিকী এবং আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় অংশে নিয়মিত চিঠিপত্রের লেখক।
বাংলা বিষয় নিয়ে কলকাতার সদ্য নির্মিত সরসুনা কলেজ থেকে সাম্মানিক স্নাতক উত্তীর্ণ। এরপর কলিকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠ শুরু করে বিশেষপত্রে কাব্য-কবিতা বিষয়কে নির্বাচন করা ও গভীরভাবে পঠনপাঠন শুরু। এই প্রতিষ্ঠান থেকেই উনিশ শতকের বাবু সংস্কৃতির অন্দরমহলকে বিশ্লেষণের মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তুলে এম.ফিল. ডিগ্রিতে প্রথম শ্রেণিতে পাশ। তবে এর আগেই ২০১০ খ্রিস্টাব্দে দক্ষিণ ২৪ পরগনার সুপ্রাচীন ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের জেনারেল ডিগ্রি বিভাগে তৎকালীন অংশকালীন প্রভাষক হিসেবে বাংলা বিভাগে নিযুক্ত হওয়া। সেসময়েই সাহিত্যপিপাসু একদল গবেষক বন্ধুদের যৌথ প্রয়াসে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজা ও রাণী’ নাটকের সমালোচনামূলক গ্রন্থ প্রকাশের অন্যতম সম্পাদকের কাজ সেই প্রথম। এরপর দীর্ঘ সময় ধরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যময় বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ প্রতিষ্ঠার শতবর্ষের ইতিহাস ও পঠনপাঠনের গতিপ্রকৃতির বিষয় নিয়ে ডক্টরেট উপাধি লাভ। বর্তমানে ফকিরচাঁদ কলেজেই স্যাক্ট শিক্ষক হিসেবেই কর্মরত। পাশাপাশি ২০১৫ খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত ভালোবাসার ‘দিৎসা’ পত্রিকার সহ-সম্পাদকের দায়িত্ব পালন সহ অন্যান্য বহু পত্রিকা ও বিভিন্ন গ্রন্থ নির্মাণে বিশেষ ভূমিকা পালন করে চলেছে।
নুনম মুখোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিবেকানন্দ মহাবিদ্যালয় থেকে স্নাতক হবার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি ও কারুচর্চা আগ্রহের বিষয়। বিভিন্ন লিটল ম্যাগাজিনে গল্প, কবিতা, ভ্রমণ সাহিত্য বিষয়ক রচনার পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি গবেষণামূলক প্রবন্ধ। বর্তমানে তিনি ড. ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ে অধ্যাপনার সূত্রে যুক্ত আছেন। তাঁর প্রথম প্রকাশিত একক গবেষণা গ্রন্থ ‘নৃত্যের তালে তালে : উপন্যাসের অন্তর্বোল’। দ্বিতীয় গ্রন্থ ‘লোকায়তের চালচিত্র : স্বাধীনতা উত্তর বাংলা উপন্যাস’। বাগান পরিচর্যা ও শিশু তরু রোপণ তাঁর নিরবচ্ছিন্ন নেশা। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে তিনি পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার প্রেরণায় অঙ্গীকারবদ্ধ।
উপদেষ্টা ও বিশেষজ্ঞমণ্ডলী